Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রাকসু নির্বাচন: ভোটগ্রহণ চলছে

BN DESK
03 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- রাকসু নির্বাচনে শুরু হয়েছে ভোটগ্রহণ। দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৩ পদে লড়ছেন ২৪৭ জন প্রার্থী। এরমধ্যে ভিপি পদে ১৮ ও জিএস পদে ১৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। রাকসু নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। ৯টি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে ভোট নেয়া হবে। ৯৯০টি বুথে ভোট দিতে পারবেন ভোটাররা।

অপরদিকে, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন করতে কাজ করছে প্রায় ২ হাজার ৩শ’ পুলিশ সদস্য। পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র‌্যাব সদস্যও নিরাপত্তা নিশ্চিতের জন্য মোতায়েন থাকবেন। ভোট গণনা শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকে ফলাফল ঘোষণার কথা রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

রাকসু নির্বাচন: ভোটগ্রহণ চলছে

B
BN DESK | 16 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার