Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রাঙামাটিতে চলছে ৩৬ ঘণ্টার হরতাল

BN DESK
20 November 2025, 12:21 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক: রাঙামাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কোটা বৈষম্য ও অনিয়মের প্রতিবাদে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৬টা থেকে ৩৬ ঘণ্টার হরতাল চলছে।

তিনটি সংগঠনের ডাকা এ হরতাল সকাল থেকে শুরু হয়। এর সমর্থনে শহরের রিজার্ভ বাজার, তবলছড়ি, বনরূপাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে টায়ার জ্বালিয়ে ও সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেছেন আন্দোলনকারী। এতে বিভিন্ন স্থানে যেতে ভোগান্তিতে পড়েছে স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ।স্থানীয় সূত্রে জানা যায়, হরতালের কারণে শহরের একমাত্র গণপরিবহন সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি বন্ধ রয়েছে শপিংমল ও দোকানপাট এবং ব্যবসাপ্রতিষ্ঠান। রাঙামাটি থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনও বাস। পাশাপাশি বন্ধ আছে আন্তঃজেলা বাস ও ছয় উপজেলার সঙ্গে নৌ চলাচল। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।হরতালের সমর্থনকারীরা জানান, দেশের সব চাকরির নিয়োগে সরকার ৭ শতাংশ কোটা নির্ধারণ করে দিলেও রাঙামাটি জেলা পরিষদ সেই বিধান না মেনে নিয়োগ পরীক্ষার শুরু করেছে। ফলে মেধাবীরা বঞ্চিত হবে। আমরা চাই মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। কোটার নামে বৈষম্য আর চলবে না।

কোটাবিরোধী ঐক্যজোটের নেতা ইমাম হোসেন ইমু গণমাধ্যমে বলেন, ‘জেলা পরিষদ ৭০ শতাংশ পাহাড়ি ও ৩০ শতাংশ বাঙালি এই কোটা মেনে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে চাচ্ছে। এটি চরম বৈষম্য। এই বৈষম্যের প্রতিবাদে আমরা হরতাল পালন করছি। রাঙামাটির সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে হরতাল সমর্থন করেছেন।’

 

এলাকা: রাঙ্গামাটি
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

রাঙামাটিতে চলছে ৩৬ ঘণ্টার হরতাল

B
BN DESK | 20 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার