Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রাঙ্গামাটিতে কাভারভ্যান–সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

BN DESK
26 November 2025, 05:28 PM পড়তে ১ মিনিট

চট্টগ্রাম–রাঙ্গামাটি সড়কের বেতবুনিয়া চেয়ারম্যান ঘাটা এলাকায় কাভারভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। কাউখালী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ইসহাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সিএনজি চালকের নাম হাসান মিয়া (২২)। তার বাবার নাম মো. জাহাঙ্গীর হোসেন। বাড়ি বরিশালের লালমোহন এলাকায়। তিনি রাঙ্গামাটি থেকে কাঁচামাল নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন। আহত যাত্রীর নাম গিয়াস উদ্দিন; বাবার নাম আব্দুল কাদের। তার গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার কৃষ্ণপুরে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা এসিআই গ্রুপের মালিকানাধীন ওষুধ বহনকারী কাভারভ্যান (ঢাকা মেট্রো-ম–১৪–১৩৭০) দ্রুতগতিতে বেতবুনিয়া চেয়ারম্যান ঘাটা অতিক্রম করছিল। এসময় বিপরীত দিক থেকে আসা সিএনজি (চট্টগ্রাম-থ–১২–৮৩৬৭) এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মুহূর্তেই সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে চালক হাসান ও যাত্রী গিয়াস উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রাউজান হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালক হাসানকে মৃত ঘোষণা করেন। আহত গিয়াস উদ্দিন বর্তমানে রাউজান জে কে মেমোরিয়াল হাসপাতালে ভর্তি আছেন।

দুর্ঘটনাকবলিত কাভারভ্যানটি পুলিশ জব্দ করেছে। তবে কাভারভ্যান চালকদুর্ঘটনার পর পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির এস আই মোঃ ইসহাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জা‌নি‌য়ে‌ছেন এ ব্যাপারে থানায় মামলার পক্রিয়া চলছে।

এলাকা: রাঙ্গামাটি
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

রাঙ্গামাটিতে কাভারভ্যান–সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

B
BN DESK | 26 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার