Logo
ট্রেন্ডিং: দীর্ঘ লড়াইয়ে খালেদা জিয়ার অবদান দেশের মানুষ মনে রাখবে : মাশরাফি বেগম জিয়ার মৃত্যুতে তামিম-মুশফিক-লিটনদের শোক ঝালকাঠি-১ আসনে এনসিপির চূড়ান্ত প্রার্থী ডা. মাহমুদা মিতু বাঁশবাগান থেকে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাজশাহীতে ৪৬২ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

R
নিজস্ব প্রতিবেদক
07 November 2025, 03:00 AM পড়তে ১ মিনিট
রাজশাহীতে ৪৬২ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এ উৎসব এবার জেলাজুড়ে মোট ৪৬২টি মণ্ডপে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩৮২টি মণ্ডপ গ্রামীণ এলাকায় এবং মহানগরীতে ৮০টি মণ্ডপ।

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে পূজা শুরু হবে। গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার।

সভায় জেলা প্রশাসক বলেন, শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের উৎসব। পূজাকে ঘিরে প্রতিটি মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে জোরেশোরে। পূজা যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেজন্য জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক আরও জানান, পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসারের পাশাপাশি র‌্যাবের টহল থাকবে। গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহিনুল হাসান বলেন, দুর্গাপূজা সামাজিক সম্প্রীতির প্রতীক। পূজা উদযাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।

প্রস্তুতিমূলক সভায় রাজশাহী হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য, বিভিন্ন উপজেলার পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকায় প্রতিমাশিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। প্রতিমা সাজসজ্জায় আনা হচ্ছে নানান বৈচিত্র্য।

কোথাও ঐতিহ্য, কোথাও আবার আধুনিকতার ছোঁয়া। আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্যদিয়ে পূজা শুরু হবে। পাঁচ দিনব্যাপী পূজা মহাদশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে।

এলাকা: রাজশাহী
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

রাজশাহীতে ৪৬২ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

R
নিজস্ব প্রতিবেদক | 15 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার