Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসির ৩৬ হাজার খাতা চ্যালেঞ্জ

BN DESK
08 November 2025, 08:00 AM পড়তে ১ মিনিট

রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন করেছে ২০ হাজার ৯২৪ জন পরীক্ষার্থী। এসব পরীক্ষার্থী ৩৬ হাজার ১০২টি খাতা চ্যালেঞ্জ করেছে। রোবাবার (২৬ অক্টোবর) সকালে শিক্ষাবোর্ডের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। গেল ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত পরীক্ষার্থীরা পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ করেছে।

জানা গেছে, এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী। গেল বছর এইচএসসিতে পাসের হার ছিল ৮১ দশমিক ২৪ শতাংশ।অপরদিকে, এ বছর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় ৩৫টি কলেজ থেকে একজনও পাস করতে পারেনি। এই ৩৫টি কলেজ থেকে ২২৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এছাড়া শিক্ষাবোর্ডটি থেকে ৫৪ জন বিভিন্ন প্রতিবন্ধী পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৩৯ জন পাস করেছে। এছাড়া কারগার থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৬ জনের মধ্যে তিনজন পাস করেছে।

প্রসঙ্গত, চলতি বছরের এইচএসসি সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন। লিখিত পরীক্ষা গত ১৯ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসির ৩৬ হাজার খাতা চ্যালেঞ্জ

B
BN DESK | 26 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার