Logo
ট্রেন্ডিং: গণসংবর্ধনা মঞ্চে তারেক রহমান ৪৫ বছর বয়সে বিয়ে পিঁড়িতে টেনিস তারকা ভেনাস উইলিয়ামস! ‘দ্য লায়ন কিং’ অভিনেত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, প্রেমিক গ্রেপ্তার ফ্রান্সের কাছে আনুষ্ঠানিক ক্ষমা ও ক্ষতিপূরণ দাবি আলজেরিয়ার

রাজশাহী হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু

R
নিজস্ব প্রতিবেদক
23 October 2025, 02:00 AM পড়তে ১ মিনিট
রাজশাহী হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু

মফস্বল ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রাশিদা পারভীন হ্যাপি (৪৫) নামের এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রামেক হাসপাতাল থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। হ্যাপি বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুবরণ করেন। এর আগের দিন মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে তিনি রামেক হাসপাতালের ভর্তি হন। তিনি নগরীর বোয়ালিয়া এলাকার বাসিন্দা।

হাসপাতালে সূত্রে জানা গেছে, রোগীর কোনো ভ্রমণের ইতিহাস ছিল না। রোগী ৩ দিন ধরে জ্বরে ভুগছিলেন। তার ডান পেটে ব্যথার সঙ্গে সাধারণ শরীরে ব্যথা অনুভব করছিলেন। রোগীকে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১১টা ৩৫ মিনিটে হাসপাতালের ৩০নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। রোগীকে বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর ৪টায় অ্যাডাল্ট আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে রোগীর মৃত্যু হয়।

 

এলাকা: রাজশাহী
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

রাজশাহী হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু

R
নিজস্ব প্রতিবেদক | 11 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার