Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

‘দ্য লায়ন কিং’ অভিনেত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, প্রেমিক গ্রেপ্তার

BN DESK
25 December 2025, 03:45 PM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্ক : মার্কিন অভিনেত্রী ইমানি ডিয়া স্মিথ মারা গেছেন। রবিবার (২১ ডিসেম্বর) নিউ জার্সির এডিসনের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার বয়স হয়েছিল ২৫ বছর। পিপল এ খবর প্রকাশ করেছে।   

এ প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২১ ডিসেম্বর নিউ জার্সির এডিসনের একটি বাড়িতে ইমানি স্মিথকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পরে কেউ একজন ৯১১ নম্বরে ফোন করে ছুরিকাঘাতের ঘটনার খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রসিকিউটরদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিউ ব্রান্সউইকের রবার্ট উড জনসন ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ইমানিকে মৃত ঘোষণা করেন। 

এডিসন পুলিশ ডিপার্টমেন্টের প্রধান থমাস ব্রায়ান জানিয়েছেন, ২৩ ডিসেম্বর, ইমানি স্মিথের প্রেমিক জর্ডান ডি. জ্যাকসন-স্মলকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।  ইমানি স্মিথের খালা কিরা হেলপার পরিবারের পক্ষ থেকে গোফান্ডমি পেজ খুলেছেন। তাতে তিনি লেখেন, ইমানি ৩ বছরের একটি পুত্রসন্তান রেখে গেছেন। বাবা-মা, দুই ছোট ভাইবোন ইমানিকে গভীরভাবে ভালোবাসার চাদরে রেখেছিলেন।

গোফান্ডমির মাধ্যমে এখন পর্যন্ত ৪৬ হাজার মার্কিন ডলার সহযোগিতা পাওয়া গেছে। সংগৃহীত অর্থ ব্যয় করা হবে ইমানির শেষকৃত্য, স্মরণসভা, স্মিথের বাড়ির ক্রাইম সিন পরিষ্কার, পরিবারের জন্য ট্রমা থেরাপি, তার মৃত্যুকে ঘিরে চলমান ফৌজদারি মামলার আইনি ও প্রশাসনিক খরচ, স্মিথের ছেলে ও কুকুরের জন্য।  ২০১১ থেকে ২০১২ সাল পর্যন্ত ‘দ্য লায়ন কিং’-এ শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন ইমানি। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

‘দ্য লায়ন কিং’ অভিনেত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, প্রেমিক গ্রেপ্তার

B
BN DESK | 25 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার