Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রামগঞ্জে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

BN DESK
25 November 2025, 06:12 PM পড়তে ১ মিনিট

লক্ষ্মীপুরের রামগঞ্জে দোকানে ঢুকে আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজারে এ ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে স্থানীয় ইউছুফ নামে এক যুবক এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে কি কারণে আনোয়ারকে হত্যা করা হয়েছে তার সঠিক কারণ জানা যায়নি। 

নিহত আনোয়ার ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামের আলী রেজা বেপারী বাড়ির বাসিন্দা ও স্থানীয় নাগমুদ বাজারের কনফেকশনারী ব্যবসায়ী ছিলেন। তার স্ত্রী, ৩ মেয়ে ও এক ছেলে রয়েছে। অভিযুক্ত ইউছুফ সাহারপাড়া গ্রামের মাইজের বাড়ির বাসিন্দা। তিনি প্রবাসী ছিলেন। প্রায় দেড় বছর আগে বিদেশ থেকে বাড়িতে এসে তিনি আর বিদেশ যায়নি। 

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, প্রতিদিনের মতো সকালে আনোয়ার দোকানে খুলে বসে ছিল। এরপরেই ইউছুফ এসে আনোয়ারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে দোকানের ভেতরের দিকে ইউছুফ তাকে ডেকে নিয়ে যায়। সেখানেই ধারাল অস্ত্র দিয়ে বুকে ও পেটে আঘাত করে। পরে ইউছুফ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

স্থানীয়রা আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কি কারণে ঘটনাটি ঘটেছে তার সঠিক কারণ বলতে পারেনি কেউ।

নিহতের স্ত্রী জান্নাত আক্তার সাথী বলেন, ‘কি কারণে হত্যা করেছে তা বলতে পারছি না। খুনের বিচার চাই।’

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বলেন, ‘হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ব্যক্তিগত ঝগড়া থেকে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত ইউছুফ পালাতক। তাকে আটকের চেষ্টা চলছে।’

এলাকা: লক্ষ্মীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

রামগঞ্জে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

B
BN DESK | 25 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার