Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রামুতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

BN DESK
21 January 2026, 07:10 PM পড়তে ১ মিনিট

কক্সবাজারের রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার (২১ জানুয়ারি) ভোর রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের লামার পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— রামু উপজেলার ৪ নং কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা এলাকার মৃত শফি আলমের ছেলে মেহেদী হাসান (২০) এবং একই এলাকার বাদশা মিয়ার ছেলে জসিম উদ্দিন (২২)।

বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ভূঁইয়া। 

তিনি জানান, ভোর রাতে কাউয়ারখোপ ইউনিয়নের চেয়ারম্যান বাড়ির পশ্চিমে মসজিদ পুকুর পাড় এলাকায় ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছে  এমন সংবাদের ভিত্তিতে রামু থানা পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে, ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে মেহেদী ও জসিমকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তবে চক্রের অন্য সহযোগীরা কৌশলে পালিয়ে যায়।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া একটি লম্বা কিরিচ, দুটি ধারালো ছুরি, দুটি দা, দুটি লোহার হাতুড়ি, একটি উভয় পাশে ধারালো চাইনিজ কুড়াল, একটি তালা কাটার যন্ত্র, তিনটি প্লাস এবং চেইনযুক্ত একটি বিশেষ লোহার যন্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সরঞ্জামগুলো জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ওসি মনিরুল আরও জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পলাতক অন্যান্য ডাকাতদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এলাকা: কক্সবাজার রামু
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

রামুতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

B
BN DESK | 21 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার