Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রিয়ালের নতুন কোচ কে এই আরবেলোয়া?

BN DESK
13 January 2026, 03:46 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারের পরই রিয়ালে সাত মাসের কোচিং ক্যারিয়ার শেষ হয় জাবি আলোনসোর। স্প্যানিশ এই কোচের বিদায়ের দিনই নতুন কোচ নিয়োগ দিয়েছে রিয়াল মাদ্রিদ। এমবাপে-ভিনিদের দায়িত্ব পেয়েছেন আলভারো আরবেলোয়া।

ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়, তাৎক্ষণিকভাবে দায়িত্ব নিচ্ছেন আরবেলোয়া। চুক্তির মেয়াদ প্রকাশ করা হয়নি। আলোনসোর সঙ্গে ‘পারস্পরিক সমঝোতায়’ বিচ্ছেদের কথা জানিয়ে রিয়াল তাকে ক্লাবের একজন কিংবদন্তি হিসেবে সম্মানও জানায়। এতদিন রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার কোচ ছিলেন আরবেলোয়া। ২০২৫ সালের জুন থেকে দায়িত্ব নেওয়ার পর তার অধীনে কাস্তিয়া প্রিমেরা আরএফইএফের গ্রুপ-১ তে চতুর্থ স্থানে রয়েছে দলটি।

২০২০-২১ মৌসুমে ইনফান্তিল ‘এ’ দিয়ে আরবেলোয়ার কোচিং ক্যারিয়ার শুরু হয়। এরপর কাদেতে ‘এ’, পরে ২০২২ থেকে ২০২৫ পর্যন্ত হুভেনিল ‘এ’র দায়িত্ব পালন করেন। ২০২২-২৩ মৌসুমে ট্রেবল জেতার নজিরও রয়েছে আলভারো আরবেলোয়া। ২০২৪-২৫ মৌসুমে আবারও হুভেনিল ‘এ’ নিয়ে লিগ জয়ের পর কাস্তিয়ার দায়িত্ব পান এই স্প্যানিশ কোচ। সেখান থেকেই এবার সরাসরি প্রথম দলে পদোন্নতি হয় তার। খেলোয়াড় হিসেবে ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে ২৩৮ ম্যাচ খেলেছেন আরবেলোয়া। জিতেছেন দুটি চ্যাম্পিয়নস লিগসহ আটটি শিরোপা। স্পেনের জার্সিতে খেলেছেন ৫৬ ম্যাচ। ছিলেন ২০১০ বিশ্বকাপ ও ২০০৮ ও ২০১২ ইউরোজয়ী দলে।
কৌশলগতভাবে আরবেলোয়ার ফুটবল দর্শন আলোনসোর কাছাকাছি। তার পছন্দের ফরমেশন ৪-৩-৩। হাই প্রেসিং, আক্রমণাত্মক অবস্থান ও ম্যাচজুড়ে তার ফুটবলের মূল ভিত্তি। দলের পরিস্থিতি অনুয়ায়ী ৪-৪-২-১ ফরমেশনেও খেলান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
হলিউড

রিয়ালের নতুন কোচ কে এই আরবেলোয়া?

B
BN DESK | 13 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার