Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রিয়াল মাদ্রিদকে ‘চোর’ বললেন ইয়ামাল

BN DESK
07 November 2025, 07:00 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল ক্লাসিকোর আগে মন্তব্য করে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন। এই সপ্তাহান্তে বার্সেলোনা যাবে রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাবেউতে, যেখানে লা লিগার শীর্ষ দুই দল মুখোমুখি হবে। নয় ম্যাচ শেষে রিয়াল বর্তমানে দুই পয়েন্টে এগিয়ে আছে বার্সা’র চেয়ে।

রিয়ালকে উদ্দেশ্য করে ইয়ামাল বলেন, ‘হ্যাঁ, তারা চুরি করে (রেফারিদের সিদ্ধান্ত নিয়ে ইঙ্গিত), তারা অভিযোগ করে, তারা নানা কিছু করে।’ এই মন্তব্যটি তিনি করেছেন কিংস লিগের ইউটিউব চ্যানেলে। কিংস লিগটি পরিচালনা করেন বার্সা’র সাবেক ডিফেন্ডার জেরার্ড পিকে, যিনি সম্প্রতি নিজের দল ‘লা ক্যাপিটাল’-এর সভাপতি হয়েছেন। ১৮ বছর বয়সী ইয়ামাল আগেও রিয়াল মাদ্রিদকে নিয়ে এমন সাহসী মন্তব্য করেছেন। গত মৌসুমে বার্সেলোনা যখন ক্লাসিকো জিতে কোপা দেল রে জিতেছিল, তখন ইয়ামাল বলেছিলেন, ‘রিয়াল আমাদের সামলাতে পারে না।’ এরপর কয়েক দিন পর তিনি বলেন, ‘যতক্ষণ আমি জিতছি, তারা কিছু বলতে পারবে না। তারা জিতলে তখন বলতে পারবে।’

গত মৌসুমে ইয়ামাল রিয়ালের বিপক্ষে চার ম্যাচে তিনটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছিলেন। চার ম্যাচের সবগুলোই জিতেছিল বার্সেলোনা-দুটি লা লিগায়, একটি কোপা দেল রেতে এবং আরেকটি স্প্যানিশ সুপারকোপা ফাইনালে। এই মৌসুমে কুঁচকির চোটে কিছুটা ভুগলেও এখন পর্যন্ত সাত ম্যাচে তিনটি গোল ও পাঁচটি অ্যাসিস্ট করেছেন এই তরুণ ফরোয়ার্ড।

পরবর্তী খবর লোড হচ্ছে...
হলিউড

রিয়াল মাদ্রিদকে ‘চোর’ বললেন ইয়ামাল

B
BN DESK | 25 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার