Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রোনালদোর রেকর্ড ছুঁয়ে ম্যানসিটিকে জেতালেন হালান্ড

BN DESK
03 November 2025, 01:00 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : ক্লাব কিংবা জাতীয় দল, আর্লিং হালান্ডের দুর্দান্ত ফর্ম ছুটছেই। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ভিয়ারিয়ালের মাঠে ২-০ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের প্রথম গোলটি করেন নরওয়ের এই তারকা স্ট্রাইকার।

শট প্রায় সমান সমান নিলেও ভিয়ারিয়াল পোস্টের দিকে মারতে পেরেছে মাত্র একবার। বেশিরভাগ সময়ই তারা ছিল এলোমেলো। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ১৭ মিনিটেই দলকে এগিয়ে দেন হালান্ড। টানা ১২ ম্যাচে গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড ছুঁয়েছেন হালান্ড। এই মৌসুমে এ নিয়ে তিনি ১৪ ম্যাচেই ২৪ গোল ও ৩ অ্যাসিস্ট করে ফেললেন।

এরপর ৪০ মিনিটে ম্যানচেস্টার সিটির দ্বিতীয় গোলটা করেছেন বের্নার্দো সিলভা। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি। ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে সিটি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
হলিউড

রোনালদোর রেকর্ড ছুঁয়ে ম্যানসিটিকে জেতালেন হালান্ড

B
BN DESK | 22 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার