Logo
ট্রেন্ডিং: এবার পাকিস্তানের যুদ্ধবিমান কিনতে চায় সৌদি আরব এমটিবি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর মধ্যে সমন্বিত ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশনের চুক্তি স্বাক্ষর প্রধান বিচারপতির বাসভবনসহ বিভিন্ন স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ বগুড়া শহরের ফুটপাতে বিক্রি হচ্ছে  বিশ্বের নানা দেশের জাতীয় ফল

র‌্যাব দেখে পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণ গেল মাদক কারবারির

R
নিজস্ব প্রতিবেদক
11 November 2025, 12:00 AM পড়তে ১ মিনিট
র‌্যাব দেখে পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণ গেল মাদক কারবারির

মফস্বল ডেস্ক : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় র‌্যাব দেখে পুকুরে ঝাঁপ দেওয়ার পর পানিতে ডুবে শাওন রেজা (২২) নামে এক মাদক কারবারির মৃত্যু হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শাহাবাজপুর গ্রামে ঘটনাটি ঘটে। শাওন একই গ্রামের নুরুল ইসলাম মন্ডলের ছেলে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব-১২-এর উপ-অধিনায়ক মেজর আহসান হাবিব বলেন, কামারখন্দে র‌্যাবের কোনো অভিযান ছিল না। র‌্যাবের গোয়েন্দা ইউনিটের মাঠকর্মীরা মাদক সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য গিয়েছিল। মূলত তাদের দেখে ভয়ে ওই যুবক পুকুরে ঝাঁপ দেন। পরে পানিতে ডুবে তার মৃত্যু হয়। কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মমিন উদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়। 

 

এলাকা: সিরাজগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

র‌্যাব দেখে পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণ গেল মাদক কারবারির

R
নিজস্ব প্রতিবেদক | 08 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার