Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

লং ডিসটেন্স রিলেশনে কেমন আছেন তানজিকা?

BN DESK
26 December 2025, 07:42 PM পড়তে ১ মিনিট

গেল বছরের ডিসেম্বরে বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন। তবে বিয়ে হলেও তার স্বামী সাইফ বাসুনিয়া অস্ট্রেলিয়া প্রবাসী। থাকেন সিডনিতে। এই লং ডিসটেন্স রিলেশনে কেমন আছেন তানজিকা? স্বামীর সঙ্গে কি ঝগড়া হয়? সম্পর্কের সুতোটা কীভাবে আঁকড়ে রেখেছেন তিনি? এসব নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

পাশাপাশি পুরোনো সম্পর্ক নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। প্রাক্তন স্বামীর সঙ্গে দেখা হলে কী করেন সেটাও জানিয়েছেন তিনি।

এসব আলাপচারিতায় মেতে উঠেছেন জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির নিয়মিত আয়োজন ‘স্টার লাউঞ্জ’-এ। পুরো অনুষ্ঠানে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

এছাড়া সম্প্রতি তার মুক্তি পাওয়া ওটিটি কনটেন্ট ড্রিমলাইট ও অমীমাংসিত নিয়েও কথা বলেন তিনি। কীভাবে এই প্রজেক্টের জন্য যুক্ত হলেন এবং চরিত্র হয়ে উঠতে কী কী করেছেন জানিয়েছেন সেসবও।

অপূর্ণ রুবেলের পরিকল্পনা ও গ্রন্থনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রুহানি সালসাবিল লাবন্য। আর প্রযোজনা করেছেন জয় জুয়েল।

অনুষ্ঠানটি প্রচার হবে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০.৩০ মিনিটে। পরে অনুষ্ঠানটি দেশ টিভির ফেসবুক পেজ ও ইউটিউবে দেখা যাবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

লং ডিসটেন্স রিলেশনে কেমন আছেন তানজিকা?

B
BN DESK | 26 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার