Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

BN DESK
31 October 2025, 02:00 PM পড়তে ১ মিনিট

লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। 

গতকাল রোববার রাতে এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

জানা যায়, রোববার রাত দুইটার দিকে মশার কয়েল থেকে একটি তুলার গোডাউনে আগুন ধরে। সেই আগুন পাশের দোকানগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে একটি থাই ও এস এস এর দোকান, দুটি মুদি দোকান, একটি ওয়ার্কশপসহ দশটি দোকান পুড়ে গেছে।  

থাই ও এস এস’র দোকানের মালিক মো. সাদ্দাম হোসেন জানান, তার দোকানেই প্রায় ৩০ লাখ টাকার মালামাল ছিল। 

লক্ষ্মীপুর ফায়ার স্টেশন অফিসার রঞ্জিত কুমার দাস বলেন, হাজিরপাড়া বাজারে ভয়াবহ আগুনে চারটি দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে। অন্য দোকানগুলো বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। তবে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে। 

এলাকা: লক্ষ্মীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

B
BN DESK | 22 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার