Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম গ্রেফতার

BN DESK
06 January 2026, 06:22 PM পড়তে ১ মিনিট

লক্ষ্মীপুরে সাবেক আওয়ামী লীগ নেতা আব্দুল হালিমকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার হালিম সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তাকে সোমবার (৫ জানুয়ারি) রাতে ভবানীগঞ্জের বাড়ি থেকে আটক করা হয়।

ওসি ওয়াহিদ পারভেজ বলেন, হালিম নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে জেলা কারাগারে পাঠিয়েছে। তবে কার্যালয়ের বাহিরে থাকায় মামলার বিস্তারিত জানাতে পারেননি তিনি।

এলাকা: লক্ষ্মীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম গ্রেফতার

B
BN DESK | 06 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার