Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

লক্ষ্মীপুরে বিকাশ-নগদ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার

BN DESK
11 November 2025, 02:00 PM পড়তে ১ মিনিট

লক্ষ্মীপুরে বিকাশ ও নগদ প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনীর লক্ষ্মীপুর সদর ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে রোববার (২১ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের আনন্দ শাহ পোলের গোড়া এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করে সেনাবাহিনী। 

আটককৃতরা হলেন- ফয়েজ হোসেন, মো. হৃদয়, মো. সোহেল ও শিহাব উদ্দিন। তাদের কাছ থেকে নগদ অর্থসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।  

এদের মধ্যে আটক ফয়েজ সদর উপজেলার জাহানাবাদ এলাকার ফজর আলীর ছেলে, হৃদয় একই এলাকার মৃত আলী হায়দারের ছেলে, সোহেল পশ্চিম লক্ষ্মীপুর এলাকার আলী আকবরের ছেলে ও শিহাব সমসেরাবাদ এলাকার মো. ইসমাইলের ছেলে।

সেনাবাহিনী জানায়, গ্রেফতার ৪ জনই বিকাশ ও নগদ প্রতারক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন এ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে তারা বিকাশ নগদের টাকা নিয়ে যায়। ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়৷ তাদের কাছ থেকে ২৭টি মোবাইল ফোন, ১৭টি সিম কার্ড, নগদ ৫৯ হাজার ৩৪০ টাকা, ৪টি ডেক্সটপ, ৮টি ফোন চার্জার, ৪টি কিবোর্ড, ১টি পিসি, ১০টি চেক বই, ৬টি মাউস, ৩ হাজার ৩১০ টাকা (নষ্ট), একটি রাউটার, ২ টি ডেবিট কার্ড ও ৫ হাজার ৩৪২ টাকার বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে।

এলাকা: লক্ষ্মীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

লক্ষ্মীপুরে বিকাশ-নগদ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার

B
BN DESK | 22 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার