Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

লক্ষ্মীপুরে মাদকাসক্ত বাবার হাতে মেয়ে খুন

BN DESK
06 November 2025, 10:00 PM পড়তে ১ মিনিট

লক্ষ্মীপুরে মাদকাসক্ত যুবক ফারুক হোসেনের দায়ের কোপে তার ৫ বছরের কন্যা সন্তান ফারিহা সুলতানার মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আন্ধারমানিক গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে। ফারুক আন্ধারমানিক গ্রামের কাদের মাঝির ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফারুক মাদকাসক্ত। ঘটনার সময় যে কোনো বিষয়ে পরিবারের সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে নিজের মেয়ে ফারিহাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে বাড়ির পুকুরে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

তেওয়ারিগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে হত্যার পর ফারুক ঘরের ভেতর দা হাতে অবস্থান করে। আতঙ্কে স্থানীয়রা ঘরে প্রবেশ করতে পারছিল না। পরে বাড়ির বাসিন্দারা জরুরি জাতীয় সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পৌঁছে তাকে আটক করে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, আমরা ঘটনাস্থল এসেছি। ঘটনাটি মর্মান্তিক। ফারুককে আটক করা হয়েছে। 

এলাকা: লক্ষ্মীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

লক্ষ্মীপুরে মাদকাসক্ত বাবার হাতে মেয়ে খুন

B
BN DESK | 06 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার