Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

লক্ষ্মীপুরে ১৫ দোকান আগুনে পুড়ে ছাই

BN DESK
08 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট

লক্ষ্মীপুরের রামগতিতে আগুনে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা ফায়ার সার্ভিসের।

আজ শুক্রবার (৭ নভেম্বর) ভোর রাতে উপজেলার আলেকজান্ডার বাজারে আগুনের এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, বাজারের রাছেলের মুদি দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয় বলে জানান ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।

রামগতি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন মজুদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। এতে প্রায় ৫০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

লক্ষ্মীপুরে ১৫ দোকান আগুনে পুড়ে ছাই

B
BN DESK | 07 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার