Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

লক্ষ্মীপুর ৩ আসনে এ্যানি ও ২ আসনে খায়ের ভূঁইয়া ধানের শীষের প্রার্থী

BN DESK
07 November 2025, 06:00 AM পড়তে ১ মিনিট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বিএনপি। লক্ষ্মীপুর জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে দুটি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া এবং লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নাম ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

তবে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) ও লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে এখন পর্যন্ত প্রার্থী ঘোষণা করা হয়নি। বিএনপির পক্ষ থেকে এই দুটি আসনে পরে প্রার্থী ঘোষণা করবে বলে জানানো হয়েছে।

এলাকা: লক্ষ্মীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

লক্ষ্মীপুর ৩ আসনে এ্যানি ও ২ আসনে খায়ের ভূঁইয়া ধানের শীষের প্রার্থী

B
BN DESK | 03 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার