Logo
ট্রেন্ডিং: নেত্রকোনায় দুইপক্ষের সংঘর্ষে আহত ২২ মির্জাপুরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা, মা-মেয়ে নিহত দিনাজপুরের ঘোড়াঘাটে বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত পাবনার বেড়ার শুঁটকি যাচ্ছে বিদেশে কর্মসংস্থান হয়েছে শতাধিক নারীর

লাইফ সাপোর্টে ফরিদা পারভীন

R
নিজস্ব প্রতিবেদক
09 November 2025, 03:00 AM পড়তে ১ মিনিট
লাইফ সাপোর্টে ফরিদা পারভীন

বিনোদন ডেস্ক : দেশবরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে তাকে লাইফ সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন, ফরিদা পারভীনের ছেলে ইমাম নিমেরী।

ফরিদা পারভীন বর্তমানে মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তীর তত্ত্বাবধানে রয়েছেন। তিনি বলেন, ‘ফরিদা পারভীনের অবস্থা ক্রিটিক্যাল। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

জানা গেছে, ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে গত সেপ্টেম্বরের ২ তারিখে তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

লাইফ সাপোর্টে ফরিদা পারভীন

R
নিজস্ব প্রতিবেদক | 11 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার