Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

লিবিয়া থেকে ফিরলেন আরো ৩০৯ বাংলাদেশি

BN DESK
10 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট

লিবিয়া থেকে ফিরেছেন আরো ৩০৯ বাংলাদেশি। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তাদের বহনকারী বিশেষ বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ত্রিপলিস্থ বাংলাদেশ দূতাবাস জানায়, লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকারের সহায়তা ও দূতাবাসের তত্ত্বাবধানে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করা এসব প্রবাসীকে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দেশে পাঠানো হয়। এটি লিবিয়া সরকারের সহযোগিতায় পরিচালিত দ্বিতীয় চার্টার ফ্লাইট।

এর আগে গত ৯ অক্টোবর প্রথম দফায় ৩০৯ জন দেশে ফিরেন।

প্রত্যাবাসিত বাংলাদেশিরা এর আগে স্বেচ্ছায় দেশে ফেরার জন্য দূতাবাসে আবেদন করেছিলেন। পরবর্তীকালে দূতাবাস লিবিয়া সরকারের সহযোগিতায় তাদের প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত, স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে বহির্গমন ছাড়পত্র সংগ্রহসহ সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে।

 
পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

লিবিয়া থেকে ফিরলেন আরো ৩০৯ বাংলাদেশি

B
BN DESK | 24 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার