Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

লেভেল প্লেয়িং ফিল্ড না থাকলে ভিন্ন পথ ধরবেন মজিবুর মঞ্জু

BN DESK
22 January 2026, 04:14 PM পড়তে ১ মিনিট

নির্বাচনে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান ও ফেনী-২ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু। 

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে ফেনী শহরের কেন্দ্রীয় বড় মসজিদ এলাকায় ‘ঈগল’ প্রতীকের নির্বাচনী প্রচারণা শুরুর প্রাক্কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘গতকালও বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে; ঢাকা শহরে নারীদের ওপর আঘাত করা হয়েছে। সম্প্রতি চট্টগ্রামে অভিযানে গিয়ে এক র‍্যাব সদস্য নিহত হয়েছেন। এ ধরনের ঘটনা আরও অনেক জায়গায় ঘটছে। আমাদের নেতাকর্মীদের নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। প্রশাসন আশ্বস্ত করেছিল যে তারা বড়-ছোট দলের মধ্যে কোনো বিভেদ করবে না। প্রত্যেক প্রার্থী, কর্মী ও ভোটারের নিরাপত্তাসহ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এখন সময়ের দাবি। অন্যথায় আমরা নির্বাচনের ব্যাপারে ভিন্ন অবস্থান নিতে বাধ্য হবো।

রাষ্ট্রের গুণগত পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, ‘জাতীয়ভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন করতে না পারলে স্থানীয় উন্নয়নে বড় কোনো ভূমিকা রাখা সম্ভব নয়। মূলত রাষ্ট্রের গুণগত পরিবর্তন ও সংস্কারের প্রতিশ্রুতি নিয়েই আমাদের ১০ দলীয় জোট ঐক্যবদ্ধ হয়েছে। ঐক্যমত কমিশনেও আমরা এসব দাবি তুলে ধরেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক যে, যে দলটি ৩১ দফা সংস্কারের কথা বলেছিল, তারাই এ আলোচনায় ‘নোট অফ ডিসেন্ট’ (ভিন্নমত) দিয়েছে।’

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘কোনো একটি দল যদি একচ্ছত্র বা এককভাবে ক্ষমতায় যায়, তবে তারা এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন নাও করতে পারে। এমনকি তাদের অনেকে ‘না-ভোট’ দেওয়ার ব্যাপারেও কথা বলছেন। আমরা চাই গণভোটে যেন সবাই ‘হ্যাঁ-ভোট’ দিয়ে সংস্কারের পক্ষে অবস্থান নেন।’

প্রবাসীদের উদ্দেশে মঞ্জু বলেন, আজ থেকে প্রবাসীদের ভোটগ্রহণ শুরু হচ্ছে। আপনারা এমনভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন, যেন বর্তমানে আপনারা যেসব উন্নত দেশে বসবাস করছেন, আমাদের দেশকেও তেমন উন্নত রাষ্ট্রে রূপান্তর করা যায়। আপনাদের ভোটেই যেন দেশের ভাগ্য পরিবর্তন হয়, সেদিকে খেয়াল রাখবেন।

এলাকা: ফেনী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

লেভেল প্লেয়িং ফিল্ড না থাকলে ভিন্ন পথ ধরবেন মজিবুর মঞ্জু

B
BN DESK | 22 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার