Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শতভাগ বই পেয়েছে প্রাথমিকের শিক্ষার্থীরা : উপদেষ্টা

BN DESK
01 January 2026, 01:42 PM পড়তে ১ মিনিট

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বছরের প্রথম দিনেই প্রাথমিকের শিক্ষার্থীরা শতভাগ বই পেয়েছে।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে আবুল বাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, এবারের বইয়ের মানও আগের তুলনায় ভালো, এটা অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য। এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের মোট ৩০ কোটি বিনামূল্যের বই ছাপিয়েছে সরকার।

প্রাথমিকের ছাপা ও বিতরণের কাজ শতভাগ শেষ হলেও মাধ্যমিকের ৬০ শতাংশ বই মাঠপর্যায়ে পৌঁছেছে বলে জানানো হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুতে রাষ্ট্রীয় শোক চলমান থাকায় বই বিতরণ উৎসব না করে অনানুষ্ঠানিকভাব শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

শতভাগ বই পেয়েছে প্রাথমিকের শিক্ষার্থীরা : উপদেষ্টা

B
BN DESK | 01 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার