Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শহীদ মিনারে ফিরে গেলেন শিক্ষকরা, রাতে সেখানেই অবস্থান

BN DESK
10 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট

হাইকোর্টের মাজারগেটে অবস্থান ছেড়ে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে ফিরে গেলেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। রাতে সেখানেই অবস্থান করবেন বলে জানিয়েছেন তারা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে মিছিল নিয়ে দোয়েল চত্বর হয়ে রওনা হন শিক্ষকরা। এরই মধ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের’ সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

আগামীকাল দুপুর ১২টার মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন এই শিক্ষক নেতা।

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, আজ রাতে আমরা শহীদ মিনারে ফিরে গিয়ে রাত যাপন করব এবং আগামীকাল দুপুর ১২টার আগে প্রজ্ঞাপন না এলে ঠিক ১২টায় শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করব। এই সিদ্ধান্ত অপরিবর্তনীয়।

এদিন বিকেল ৪টার পর থেকে মাজারগেটের সামনে অবস্থান নেন শিক্ষক-কর্মচারীরা। শুরুতেই শহীদ মিনার থেকে ‘মার্চ টু সচিবালয়’ শুরু করেন তারা। তবে হাইকোর্টের মাজারগেটের কাছে আসতেই তাদের আটকে দেয় পুলিশ। এরপর এখানেই অবস্থান নেন তারা।

শিক্ষকদের তিন দফা দাবি হলো- মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

শহীদ মিনারে ফিরে গেলেন শিক্ষকরা, রাতে সেখানেই অবস্থান

B
BN DESK | 14 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার