Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শাকিবের পরিবারের সঙ্গে অপু!

BN DESK
08 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্ক : ১০ বছরে পা রেখেছে চিত্রনায়ক শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাহাম খান জয়। ছেলের এই বিশেষ দিনে ফের একসঙ্গে দেখা মিলল শাকিব-অপুকে। রোববার তাদের পারিবারিক মুহূর্তের কিছু ছবি ও ভিডিও ভাইরাল হতেই ভক্তদের মাঝে আলোচনা।

দেখা যায়, শাকিব, অপু এবং তাদের পরিবারের অন্য সদস্যরা জয়ের জন্মদিন উদযাপনে অংশ নিয়েছেন। এছাড়াও সেখানে শাকিব ও অপুকে ছেলের সঙ্গে আনন্দঘন মুহূর্তে দেখা গেছে। একটি ভিডিওতে দেখা যায়, বাবার কোলে বসে আছে জয়, সামনে রাখা জন্মদিনের কেক এবং সামনেই হাসিমুখে মা অপু বিশ্বাস। এসময় অপু জয়ের হাতে কেক তুলে দেন, আর তার থেকে শাকিব খানকে কেক খেতেও দেখা যায়। এ আয়োজনে শাকিবের পরিবারের অন্য সদস্যদেরও উপস্থিত থাকতে দেখা যায়। আর এসব মুহূর্ত ভাইরাল হতেই শাকিব-অপু ও তার সন্তানকে ভালোবাসায় ভরে দেন অনুরাগীরা।

২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাদের একমাত্র সন্তান জয়ের জন্ম হয়। জয়ের জন্মের পর অপু বিশ্বাস তাকে প্রকাশ্যে আনলে শাকিব খানের সঙ্গে তার সম্পর্কের দূরত্ব তৈরি হয়। এর অল্প সময়ের মধ্যেই তারা আলাদা হয়ে যান। তবে আলাদা হলেও সন্তানের কারণেই মাঝে মাঝে এই জুটিকে একসঙ্গে দেখা যায়

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

শাকিবের পরিবারের সঙ্গে অপু!

B
BN DESK | 29 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার