Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শাহজালাল বিমানবন্দরে আগুনের ধোঁয়া, আতঙ্কিত যাত্রীরা

BN DESK
17 November 2025, 07:42 PM পড়তে ১ মিনিট
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে হঠাৎ আগুনের ধোঁয়া দেখা গেছে। এ সময় উপস্থিত বিদেশগামী যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 
সোমবার (১৭ নভেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে বিমানবন্দরের ১ নম্বর বহির্গমন টার্মিনাল ভবনে এ ঘটনা ঘটে। 
 
ঘটনার সত্যতা নিশ্চিত করেন বেসামরিক বিমান চলাচল (বেবিচক) কর্তৃপক্ষের ফায়ার সার্ভিস বিভাগের প্রধান ডেপুটি পরিচালক মো. রফিকুল ইসলাম।
 
তিনি বলেন, ‘বিমানবন্দর ১ নম্বর বহির্গমন টার্মিনাল এলাকায় আগুনের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ সিগারেট খেয়ে তা টার্মিনাল ভবনের দুই দেয়ালের মাঝে ফেলে দিয়েছে।’
 
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বিমানবন্দর কর্তৃপক্ষের ফায়ার সার্ভিস কর্মীরা। আগুনের খবর পেয়ে সিভিল ডিফেন্সের ফায়ার সার্ভিস কর্মীরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন। 
 
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিমানবন্দরের কর্মকতারা।
পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

শাহজালাল বিমানবন্দরে আগুনের ধোঁয়া, আতঙ্কিত যাত্রীরা

B
BN DESK | 17 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার