Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শাহরুখের সঙ্গে হ্যান্ডশেকের পর হাত ধুইনি: প্রকৃতি মিশ্র

BN DESK
07 November 2025, 02:00 AM পড়তে ১ মিনিট

বিনোদনডেস্ক: ‘জওয়ান’ সিনেমাতে দুর্দান্ত অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন বলিউড কিং শাহরুখ খান। দীর্ঘ ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো সেরা অভিনেতার সম্মান পেলেন তিনি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত জমকালো আসরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন শাহরুখ। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে আবেগাপ্লুত হয়েছেন পুরস্কার প্রদান কমিটির একজন সদস্য, ওড়িয়া অভিনেত্রী প্রকৃতি মিশ্র।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শাহরুখ খানের সঙ্গে একটি ছবি পোস্ট করে প্রকৃতি মিশ্র লেখেন, ‘আমি জানতাম না, আমি সেই সৌভাগ্যবান ১১ জনের একজন হবো, যারা শাহরুখ স্যারকে তার বহু প্রতীক্ষিত ও প্রাপ্য প্রথম জাতীয় পুরস্কার প্রদান করার দায়িত্বে ছিলাম।’তিনি আরও লেখেন, ‘যদি তুমি কোনও কিছু মন থেকে চাও, তাহলে পুরো কায়নাত তোমাকে তা পেতে সাহায্য করে। এই জয়টা যেন আমার নিজের, কারণ এটা প্রতিটি ভারতীয় শিল্পীকে স্বপ্ন দেখার, চেষ্টা করার এবং সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়।’

শাহরুখের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রকৃতি লেখেন, ‘আপনার বিনয়, কঠোর পরিশ্রম এবং সৌজন্য আমাদের অনুপ্রাণিত করেছে।’ পোস্টের শেষে মজার ছলে তিনি বলেন, ‘পিএস: পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহরুখ স্যারের সঙ্গে করমর্দনের পর থেকে আমি আমার হাত ধুইনি।’ এই বাক্যটি দ্রুত নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়।প্রসঙ্গত, প্রকৃতি মিশ্র মূলত ওড়িয়া চলচ্চিত্র এবং হিন্দি টেলিভিশনে কাজের জন্য পরিচিত। ২০১৮ সালে ‘হ্যালো আর্সি’ সিনেমাতে অভিনয়ের জন্য তিনিও জাতীয় পুরস্কার পেয়েছিলেন। হিন্দি দর্শকদের কাছে তিনি ‘বিট্টি বিজনেসওয়ালি’ এবং ‘লাল ইশক’-এর মতো ধারাবাহিক ও রিয়েলিটি শো ‘এস অফ স্পেস ২’-এর মাধ্যমে পরিচিতি লাভ করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

শাহরুখের সঙ্গে হ্যান্ডশেকের পর হাত ধুইনি: প্রকৃতি মিশ্র

B
BN DESK | 25 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার