Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক আবুল ফয়েজ

BN DESK
06 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক আবুল ফয়েজ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাহমুদল হক জিহাদ। 

দায়িত্ব গ্রহণের প্রথম কার্যদিবসে (আজ মঙ্গলবার দুপুরে) শিল্পকলা একাডেমির কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান।

তিনি এর আগে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন।

এর আগে আওয়ামী লীগ সরকার পতনের পর গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ। কয়েক মাস দায়িত্ব পালনের পর পদ থেকে সরে যান তিনি। এরপর ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন শিল্পকলা একাডেমির সচিব ওয়ারেস হোসেন।

 
পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক আবুল ফয়েজ

B
BN DESK | 16 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার