Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শুক্রবার টানা ১০ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে ঢাকার যেসব এলাকায়

BN DESK
01 January 2026, 07:09 PM পড়তে ১ মিনিট

জরুরি পাইপলাইনের কাজের জন্য শুক্রবার (২ জানুয়ারি) ঢাকার বেশকিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, ডেমরা সিজিএস থেকে তেজগাঁও টিবিএসগামী পাইপলাইনের প্রায় ৫৮০ ফুট মানিকদিয়া এলাকায় উন্মুক্ত হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে শুক্রবার এর পুনর্বাসন কাজ করা হবে। এজন্য ওইদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা রাজধানীর বেশকিছু এলাকার বিদ্যমান সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

এই এলাকাগুলো হলো- ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, তেজগাঁও, নন্দীপাড়া, বাসাবো, খিলগাঁও, বনশ্রী, রামপুরা ব্রিজ থেকে মালিবাগ চৌধুরীপাড়া পর্যন্ত এলাকা, মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), শাহজাহানপুর এবং গোপীবাগ এলাকা।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

শুক্রবার টানা ১০ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে ঢাকার যেসব এলাকায়

B
BN DESK | 01 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার