Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শৃঙ্খলাই ফিটনেসের আসল চাবিকাঠি: ইমরান হাশমি

BN DESK
04 January 2026, 06:28 PM পড়তে ১ মিনিট
চরিত্রের প্রয়োজনে শরীরকে যেমন দরকার, তেমনভাবেই গড়ে নেওয়াই এখন ইমরান হাশমির দৈনন্দিন অভ্যাস। অভিনয়ের বাইরে নিজের জীবনযাপন নিয়েও যে তিনি সমান সচেতন, তা ফের স্পষ্ট করলেন এই অভিনেতা। ইমরান বলছেন, শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনই সুস্থ ও ফিট থাকার মূল চাবিকাঠি। নিয়মিত শরীরচর্চার পাশাপাশি ডায়েট ঠিক থাকলে আলাদা করে কোনও কষ্ট করতে হয় না বলেই তাঁর বিশ্বাস।
 
ইমরানের মতে, ফিটনেসের ক্ষেত্রে ডায়েটই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দীর্ঘদিন ধরেই তিনি নিজেকে ফিট রেখেছেন, তবে এখন ছবির প্রয়োজনে সেই ফিটনেসের মাত্রা আরও বাড়াতে হচ্ছে। চরিত্রের দাবি অনুযায়ী শরীরকে প্রস্তুত করতে গিয়ে এই শৃঙ্খলাই তাঁর জীবনের অঙ্গ হয়ে উঠেছে।
 
অভিনেতা জানালেন, এটি আর কোনও আলাদা প্রস্তুতি নয়, বরং তাঁর স্বাভাবিক জীবনযাপনের অংশ। কাজের চাপ, শুটিংয়ের ব্যস্ততা বা সময়ের অভাব কোনও কিছুই যাতে ফিটনেসে প্রভাব না ফেলে, সেদিকে বিশেষ নজর রাখেন তিনি। পর্দায় নিজেকে বিশ্বাসযোগ্য করে তুলতে শরীর ও মনের প্রস্তুতিকে সমান গুরুত্ব দেন ইমরান হাশমি।
পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

শৃঙ্খলাই ফিটনেসের আসল চাবিকাঠি: ইমরান হাশমি

B
BN DESK | 04 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার