Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শেখ হাসিনা-টিউলিপের প্লট দুর্নীতির মামলার সাক্ষ্য গ্রহণ পেছালো

BN DESK
30 November 2025, 01:56 PM পড়তে ১ মিনিট

রাজধানীর পূর্বাচলের নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকীসহ ১৮ জনের মামলায় সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে। সাক্ষ্য গ্রহণের জন্য আগামী বছরের পাঁচ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

আজ রোববার (৩০ নভেম্বর) তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও তা হয়নি। পরে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম পরবর্তী দিন ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের অভিযোগে শেখ হাসিনাসহ তার পরিবারের সাত সদস্য ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে চলতি বছরের ১৪ জানুয়ারি পৃথক মোট ছয়টি মামলা করে দুদক। ছয় মামলায় মোট আসামি ৪৭ জন। এই মামলাগুলোর মধ্যে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তিনটির রায় ঘোষণা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

শেখ হাসিনা-টিউলিপের প্লট দুর্নীতির মামলার সাক্ষ্য গ্রহণ পেছালো

B
BN DESK | 30 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার