Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শেরপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

BN DESK
11 November 2025, 12:00 AM পড়তে ১ মিনিট

শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন।

গতকাল শনিবার (১ নভেম্বর) রাতে মিছিল করেন তারা হয়। এদিকে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের গ্রেফতারের দাবিতে রাতেই বিক্ষোভ মিছিল করে ছাত্রদল।

জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু জানান, নিষিদ্ধ সংগঠনের লোকজন মিছিল করেছে। একটি পলাতক ও কীভাবে তারা এখনো শেরপুরের বুকে মিছিল করার সাহস পায়। আমরা তাৎক্ষণিক নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে মিছিল করেছি। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আহ্বান, আমাদের ভাই বোনদের ওপর যারা হামলা চালিয়েছে, হত্যা করেছে দ্রুত তাদের গ্রেফতার করতে হবে।

এদিকে এনসিপির জেলার প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়া জানান, আমার ভাইদের রক্তের দাগ এখনো শুকায়নি। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা কিভাবে মিছিল করে, এখনো তারা প্রকাশ্যে ঘুরে বেড়ায় এসব বিষয় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানিয়েছি, দ্রুত এসব অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। নতুবা নির্বাচনের আগ-মুহূর্তে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুঁইয়া বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এলাকা: শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্য

শেরপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

B
BN DESK | 02 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার