Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শেরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে আগুন

BN DESK
29 August 2026, 03:57 AM পড়তে ১ মিনিট

শেরপুরের ঝিনাইগাতীতে গ্রামীণ ব্যাংকের হাতিবান্ধা শাখা অফিসের গেটের সামনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। রাত ৮টার দিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা তার ফেসবুকে আগুন দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেন।

ভিডিওতে দেখা যায় দুর্বৃত্তরা প্রধান উপদেষ্টাকে কটাক্ষ করে স্লোগান দিচ্ছে এবং ব্যাংকের সাইনবোর্ডে আগুন জ্বলছে। দরজায় দাহ্য পদার্থ দিয়ে আগুন লাগানোর চেষ্টাও করা হয়। তবে কারও মুখ শনাক্ত করা যায়নি।

শাখা কর্তৃপক্ষ জানায়, অফিসের কোনো ক্ষতি হয়নি এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। সামান্য আগুন দিয়ে শুধু আতঙ্ক সৃষ্টির চেষ্টা হয়েছিল। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্য

শেরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে আগুন

B
BN DESK | 20 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার