Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল , ছাত্রদলের প্রতিবাদ

BN DESK
11 November 2025, 06:00 PM পড়তে ১ মিনিট

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা রাতে শেরপুরে মশাল মিছিল করেছেন । জেলা ছাত্রলীগের ব্যানারে রাতের কোনো একসময় মিছিলটি বের হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের ভিডিও ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ মিছিল করে জেলা ছাত্রদল।

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দলীয় ভেরিফায়েড পেজে দেখা যায়, গতকাল সোমবার (১০ নভেম্বর) রাতের মিছিলটি ৩৮ সেকেন্ড স্থায়ী ছিল। মশাল হাতে তারা শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নে শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে মিছিল বের করেন। মিছিলে অংশ নেওয়া বেশিরভাগ নেতাকর্মীদের মুখে মাস্ক পরা ছিল।

এরপর রাতেই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে থাকেন। মিছিলটি সাবেক সংসদ সদস্য সানোয়ার হোসেন সানুর নেতৃত্বে হয়েছে বলে উল্লেখ করা হয়।

তাৎক্ষণিকভাবে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু ও সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বলের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ মিছিল করেন ছাত্রদল।

নাঈম হাসান উজ্জ্বল বলেন, ‌শান্তিপ্রিয় শেরপুর জেলাকে অশান্ত করার চেষ্টা করলে ছাত্রদল একবিন্দুও ছাড় দেবে না।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম বলেন, একটি মিছিলের ভিডিও দেখেছি। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের গ্রেফতারে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।

এলাকা: শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্য

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল , ছাত্রদলের প্রতিবাদ

B
BN DESK | 11 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার