Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শেরপুরে পরকীয়া সন্দেহে ভাইকে কুপিয়ে হত্যা

BN DESK
07 November 2025, 08:00 AM পড়তে ১ মিনিট

শেরপুরের সদরে স্ত্রীর সাথে পরকীয়ার সন্দেহে ছোট ভাইয়ের হাতে সৎ বড় ভাই হত্যার অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি কান্দাশেরী এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত একাব্বর মিয়া(২৮) ওই এলাকার মৃত হায়দার আলীর দ্বিতীয় স্ত্রীর ছেলে।

স্বজনরা জানান, ফারুক মিয়ার স্ত্রীর সাথে বড় ভাই একাব্বরের পরকীয়া সম্পর্ক আছে, এমন অভিযোগে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া হতো। আজ সকালে আবারও তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ফারুক তার বড় ভাই একাব্বরকে রামদা দিয়ে আঘাত করে। 

পরে গুরুতর আহত অবস্থায় একাব্বরকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেরপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. প্রমা জানান, একাব্বরের হাত, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। 

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, পারিবারিক দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছ পুলিশ। তবে এখনও কেউ আটক হয়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এলাকা: শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্য

শেরপুরে পরকীয়া সন্দেহে ভাইকে কুপিয়ে হত্যা

B
BN DESK | 28 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার