Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শেরপুরে ১৬০০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

BN DESK
23 December 2025, 04:27 PM পড়তে ১ মিনিট

শেরপুরে এক হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রশিদ (৩৪) এক মাদককারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতার।

তিনি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ঝাউবাড়ি গ্রামের আব্দুল খালেকের ছেলে।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে শেরপুর সদর উপজেলার ডুবারচর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে এক হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা তৈরির কাজে ব্যবহৃত ৩৭ গ্রাম গুঁড়া এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে শেরপুর সদর থানার ওসি মো. সোহেল রানা বলেন, গ্রেফতারকৃত আব্দুর রশিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এলাকা: শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্য

শেরপুরে ১৬০০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

B
BN DESK | 23 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার