Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে বাংলাদেশের হার

BN DESK
10 November 2025, 08:00 AM পড়তে ১ মিনিট

করতোয়া স্পোর্টস: দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ২১৪ রানের টার্গেট দিলো বাংলাদেশ। মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে আজও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংস এর পঞ্চম ওভারে দলীয় ৪১ রানে স্কোর বোর্ডে নেই ২ উইকেট। আসা যাওয়ার ইনিংসে একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করেছিলেন সৌম্য সরকার। তবে আকিল হোসেনের বলে তুলে মারতে গেলে ক্যাঁচ লুফে নেন খারি পেরি। ফলে ৮৯ বলে ৪৫ রান করে আউট হন সৌম্য। 

অধিনায়ক মিরাজ ও নুরুল হাসান সোহান শেষ পাওয়ার প্লে তে রানের সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা করেন। এই দুই ব্যাটার মিলে ৪৫ বলে ৩৫ রানের একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। ৪৬তম ওভারে সোহান আউট হলে শেষ সময়ে রিশাদ হোসেনের ৩ছক্কা ও ৩বাউন্ডারিতে ১৪ বলে ৩৯ রানের ঝড়ো ব্যাটিংয়ে উপর ভর করে ৫০ ওভারে ৭উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২১৩ রান তুলতে সক্ষম হয় স্বাগতিক টাইগাররা।

উইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩উইকেট শিকার করেন স্পিনার গুদাকেশ মতি। ওয়েস্ট ইন্ডিজ ৫৪ বছরের ওয়ানডে ইতিহাসে প্রথমবার ৫০ওভার পুরোটাই স্পিনারদের দিয়ে বোলিং করিয়ে রেকর্ড গড়েছে।

২১৪ রানের টার্গেট নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি সফরকারী উইন্ডিজ দল। ইনিংসের প্রথম ওভারের ৩য় বলে নাসুম আহম্মেদের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন ওপেনার ব্রেন্ডন কিং।এরপর দলকে এগিয়ে নিতে থাকে আথানাজে ও কার্টিজ।

নিজের প্রথম ওভারে বোলিংয়ে এসে আথানাজে কে আউট করে দুজনের ৫১ রানের জুটি ভাঙেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তানভীর, নাসুম, রিশাদের স্পিন ঘুর্ণিতে এরপর আসা যাওয়ার মিছিলেই ব্যাস্ত ছিলো উইন্ডিজরা। 

শেষ সময় অধিনায়ক শাই হোপ ও জাস্টিন ট্রাভিস মিলে জুটি গড়ে দলকে জয়ের দিকেই নিয়ে যাচ্ছিলো উইন্ডিজের যখন ৩১ বলে ৩৭ রান দরকার সে সময় মিরাজের দারুন এক ফিল্ডিংয়ে রান আউটের শিকার হয়ে ফিরে যান ট্রাভিস ভাঙে ৪৪রানের গুরুত্বপূর্ণ জুটি। একপ্রান্ত আগলে রেখে নিজের অর্ধশতক পূর্ণ করে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান তিনি।

জিততে হলে শেষ ওভারে উইন্ডিজের দরকার ছিলো ৬রান। বোলিং এ আসেন সাইফ হাসান। দারুন বোলিং করে এক উইকেট শিকার করেন তিনি এবং শেষ বলে উইন্ডিজের প্রয়োজন ছিলো ৩রান। খারি পেরি শেষ বলে লেগ অনে ক্যাঁচ  তুললে সোহান দৌড়ে গিয়ে লুফে নিতে ব্যর্থ হয়,ব্যাটার নেন ২ রান।

এতে ম্যাচ গড়ায় সুপার ওভারে। বোলিং এ আসে মুস্তাফিজ সুপার ওভারে উইন্ডিজ করে ১০ রান। বাংলাদেশের  হয়ে ব্যাটিংয়ে নামেন সৌম্য সরকার ও সাইফ হাসান। সবশেষ সুপার অফারে নয় রান করতে সক্ষম হয় বাংলাদেশ ১রানে হেরে যায় উইন্ডিজ এর কাছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে বাংলাদেশের হার

B
BN DESK | 22 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার