Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শ্রীবরদীতে শ্রেণিকক্ষের তালা ভেঙে বার্ষিক পরীক্ষা নিলেন ইউএনও

BN DESK
04 December 2025, 06:19 PM পড়তে ১ মিনিট

শিক্ষকরা যখন শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দাবি আদায়ের আন্দোলনে ব্যস্ত ছিলেন, তখন বাইরে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে শেরপুরের শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ নিজেই তালা ভেঙে শ্রেণিকক্ষে প্রবেশ করেন এবং সরাসরি পরীক্ষা পরিচালনা শুরু করেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শ্রীবরদী উপজেলার শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ইউএনও পরীক্ষা শুরু করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরন নবী।

জানা গেছে, শেরপুরের ৭৪১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বুধবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন, যা বৃহস্পতিবারও চলমান ছিল। একই সঙ্গে ১ ডিসেম্বর থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা চার দফা দাবিতে লাগাতার কর্মবিরতিতে রয়েছেন।

তাদের দাবির মধ্যে রয়েছে—সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের অন্তর্ভুক্ত করা, শূন্যপদে দ্রুত নিয়োগ, পদোন্নতি ও পদায়ন কার্যকর করা, টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের বকেয়া পরিশোধ, এবং আগের মতো সহকারী শিক্ষকদের অগ্রিম বেতন সুবিধা বহাল রাখা। এসব দাবিতে অনেক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে শিক্ষকরা সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন।

এলাকা: শেরপুর শ্রীবরদী
পরবর্তী খবর লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্য

শ্রীবরদীতে শ্রেণিকক্ষের তালা ভেঙে বার্ষিক পরীক্ষা নিলেন ইউএনও

B
BN DESK | 04 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার