Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শ্রেয়া ঘোষালের কনসার্টে অনাকাঙ্ক্ষিত ঘটনা, অসুস্থ হয়ে পড়েন দুই শ্রোতা

BN DESK
14 November 2025, 05:24 PM পড়তে ১ মিনিট

ভারতের কটকের বালী যাত্রায় বলিউড গায়িকা শ্রেয়া ঘোষালের কনসার্টে ব্যাপক ভিড় হয়েছে। মঞ্চে তিনি আসার সঙ্গে সঙ্গে উপচেপড়া মানুষের ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কিছু দর্শক অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে।

ভিড়ের চাপে দুই দর্শক জ্ঞান হা দ রান। তাদের মধ্যে একজন নারী ছিলেন। প্রাথমিক চিকিৎসার পর তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। একজন দর্শক সামান্য চোটও পান। কটক পুলিশ জানিয়েছে, “অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। খুব ভিড় ছিল, কিন্তু আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছি। আহত ব্যক্তি সুস্থ আছেন।”-পুলিশ কমিশনার এস দেব দত্ত সিংহের বক্তব্য।

অনুষ্ঠানের আগে শ্রেয়া সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের উদ্দেশে লিখেছিলেন, “কটকের পথে আমি।” এক অনুরাগীর প্রশ্নের উত্তরে তিনি জানান, “ওড়িশার খাবার খাওয়ার জন্য অপেক্ষা করছি। বিশেষ করে ছানাপোড়া খুবই সুস্বাদু।”বর্তমানে এই অশান্তি সম্পর্কে শ্রেয়া ঘোষাল বা তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য প্রকাশিত হয়নি।
পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

শ্রেয়া ঘোষালের কনসার্টে অনাকাঙ্ক্ষিত ঘটনা, অসুস্থ হয়ে পড়েন দুই শ্রোতা

B
BN DESK | 14 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার