Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সকাল আহমেদ-এর ‘আবীরের বাড়ি ফেরায়’ তারা

BN DESK
03 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট

অভি মঈনুদ্দীন ঃ রাজধানীর অদূরে পূবাইলের একটি শুটিং হাউজে গুনী নাট্যনির্মাতা সকাল আহমেদ নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘আবরের বাড়ি ফেরা’। নাটকটি রচনা করেছেন সেজান নূর। নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা তন্ময় সোহেল। এতে তার বিপরীতে আছেন জ্যোতি ইসলাম, তিনি একজন নবাগত নাট্যাভিনেত্রী যিনি গত এক বছর যাবত নাটকে অভিনয় করছেন।

নাটকটির গল্প প্রসঙ্গে সকাল আহমেদ বলেন,‘ আবীর একজন বিদেশ ফেরতে ছেলে। দেশে ফিরে সে বিয়ে সাদী করতে চায়। কিন্তু যাকে বিয়ে করতে চায় তার বাবা একসময় জানতে পারে যে বিদেশে থাকা কালীন সময়ে তার বড় ভাইয়ের কাছে পাঠানো টাকা সব বড় ভাই-ই আত্নসাৎ করে ফেলে। যে কারণে আবীর আর বিয়ে করতে পারেনা। যদি নাটকের মূল বার্তাও কথা বলতে হয় তাহলে বলবো যে যারা বিদেশে আছেন তারা নিজের টাকা নিজের কাছেই রাখুন, নিজের ভবিষ্যতের কথা ভেবে কাউকে অন্ধ বিশ্বাস করে বিদেশ থেকে টাকা পাঠাতেই থাকবেন না।’

সকালের ফ্লাইটে স্ত্রী ও সন্তানদের নিয়ে তন্ময় সোহেল কক্সবাজারে গেছেন। মূলত আগামীকাল ২৮ অক্টোবর তার জন্মদিন বিধায় শুটিং চলাকালীন সময়ের কয়েকদিনের বিরতিতে তন্ময় সোহেল পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাতে কক্সবাজারে গেছেন। বিমান আকাশে উড়ার আগে কথা হয় তারসঙ্গে।

তন্ময় সোহেল বলেন,‘ সকাল ভাই নিঃসন্দেহে এদেশের নাট্যাঙ্গনের একজন গুনী নির্মাতা। নির্মাতা হিসেবে তিনি একটা ব্র্যাণ্ড। সকাল ভাইয়ের নির্দেশনায় কাজ করার স্বপ্ন ছিলো। এর আগে একটি নাটকে অভিনয় করেছি। আবীরের বাড়ি ফেরা তার নির্দেশনায় আমার দ্বিতীয় কাজ। এই নাটকটি নিয়ে আমি খুব আশাবাদী গল্পের কারণে। এই নাটকে গল্পই হিরো।’

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে এস এম আশরাফুল আলম সোহাগ বলেন,‘ পারিবারিক গল্পের নাটক এটি। দর্শক নিজেদের জীবনেরই গল্প খুঁজে পাবেন।’

জ্যোতি ইসলাম বলেন,‘ সকাল ভাইয়ার নির্দেশনায় এটা আমার প্রথম কাজ। চেষ্টা করেছি ভালো করার।’ নাটকটিতে আরো অভিনয় করেছেন টুনটুন সোবহান, রিমু রোজা খন্দকার, ফাতেমা হীরা, ইসরাত’সহ আরো বেশ কয়েকজন।

রিমু বলেন,‘ সকাল ভাই সবসময়ই ভীষণ যত্ন নিয়ে নাটক নির্মাণ করেন। এই নাটকটির ক্ষেত্রেও ব্যতিক্রম নয়।’

হীরা বলেন,‘ আমি নাটকে আবীরের বোনের চরিত্রে অভিনয় করেছি। ভাই বোনের মধ্যকার ভালোবাসা অভিমানের সম্পর্কও এতে সুন্দরভাবে ফুটে উঠেছে।’ নাটকটি শিগগিরই গ্লোবাল টিভিতে প্রচার হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

সকাল আহমেদ-এর ‘আবীরের বাড়ি ফেরায়’ তারা

B
BN DESK | 27 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার