Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সন্তানের নাম প্রকাশ্যে আনলেন কিয়ারা

BN DESK
28 November 2025, 05:13 PM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্কঃ  চলতি বছরের জুলাইয়ে কন্যাসন্তানের মা-বাবা হন কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। তারপর থেকে এই তারকা জুটির ভক্তদের প্রশ্ন ছিল, কন্যাসন্তানের নাম কী রাখলেন তারা?

সেসময় অনুরাগীদের থেকে এসেছিল বেশ কয়েকটি নামের পরামর্শ। কেউ বলেছিলেন, সিদ্ধার্থ ও কিয়ারার নাম যোগ করে সন্তানের নাম হবে ‘সিয়ারা’। অবশেষে সন্তানের নাম প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে সামাজিকমাধ্যমে মেয়ের পায়ের ছবি শেয়ার করেছেন কিয়ারা ও সিড। অভিনেত্রী জানিয়েছেন, তাদের কন্যার নাম রেখেছেন সারায়াহ মালহোত্রা। 

এরপর কিয়ারা লেখেন, ‘আমাদের প্রার্থনা থেকে আমাদের কোলে। আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ- আমাদের রাজকন্যা।’

সারায়াহ নামের নেপথ্যে কোনো কারণ রয়েছে কি না, তা প্রকাশ্যে আনেননি সিদ্ধার্থ বা কিয়ারা কেউই। তবে জানা গেছে, হিব্রু ভাষায় ‘সারাহ’ নামের অর্থ রাজকন্যা। সেখান থেকেই এই নাম এসেছে বলে অনুমান অনুরাগীদের। তাদের এই নাম বেশ পছন্দ হয়েছে। তবে কন্যার মুখ এখরো প্রকাশ্যে আনেননি তারকা দম্পতি।

‘শেরশাহ’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেম শুরু হয়েছিল সিদ্ধার্থ ও কিয়ারার। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি বিয়ে করেন তারা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

সন্তানের নাম প্রকাশ্যে আনলেন কিয়ারা

B
BN DESK | 28 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার