Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সমর্থকদের টিকিটের টাকা ফেরত দেবে ম্যানসিটি

BN DESK
22 January 2026, 03:55 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে বোদো/গ্লিমটের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ৩-১ ব্যবধানে হেরেছিল। সেই ম্যাচ হেরে অঘটনের শিকার হয়েছে সিটি। নরওয়ের বোদোতে সিটি সমর্থদের অনেকেই গিয়েছিলেন সেই ম্যাচ দেখতে। এই ম্যাচ দেখতে নরওয়ে যাওয়া সিটি সমর্থকদের টাকা ফেরত দেওয়ার কথা জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। সিটি স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড মঙ্গলবারের খেলার পর দলের পারফরম্যান্সকে ‘বিব্রতকর’ বলে উল্লেখ করে সরাসরি ক্ষমা প্রার্থনা করেন।

গতকাল বুধবার হালান্ড, বার্নার্দো সিলভা, রুবেন দিয়াজ এবং রদ্রি এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, ‘বোদো যাওয়া দীর্ঘ যাত্রা সম্পন্ন করা ৩৭৪ জন সমর্থকের টিকেটের খরচ খেলোয়াড়রা ফেরত দেবে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমাদের সমর্থকরা আমাদের জন্য সবকিছু। আমরা জানি, সমর্থকরা আমাদের সমর্থন করার জন্য কতটা ত্যাগ স্বীকার করেন, ঘর-বাইরের ম্যাচে যাত্রা করেন। আমরা কখনও তা হালকাভাবে নিই না। তারা বিশ্বের সেরা সমর্থক। আমরা এটাও বুঝতে পারছি যে, যেসব সমর্থক কঠিন ঠান্ডায় আমাদের সমর্থন করতে বোদো পর্যন্ত যাত্রা করেছেন, তাদের জন্য এটি অনেক বড় ভ্রমণ ছিল। যেসব সমর্থক সেই সন্ধ্যায় আমাদের খেলার জন্য টিকেটের খরচ করেছেন, তা ফেরত দেওয়াটাই আমরা করতে পারি এমন অন্তত একটি কাজ।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
হলিউড

সমর্থকদের টিকিটের টাকা ফেরত দেবে ম্যানসিটি

B
BN DESK | 22 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার