Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সমালোচনার মুখে তাহসান পত্নী রোজা

BN DESK
06 January 2026, 09:59 PM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্ক : পরনে করসেট গাউন, মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। কানে দুল, হাতে আংটি। চোখে-মুখে স্নিগ্ধতার ঢেউ। এমন লুকে ধরা দিয়েছেন সংগীতশিল্পী তাহসান খানের স্ত্রী রোজা আহমেদ। রবিবার (৫ জানুয়ারি) ছিল এ দম্পতির প্রথম বিবাহবার্ষিকী। এ উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় বেশ কটি ছবি পোস্ট করেন রোজা আহমেদ, তাতে এমন লুকে ধরা দিয়েছেন এই মেকআপ আর্টিস্ট। 

রোজা আহমেদকে এ লুকে দেখে নেটিজেনরা দুটো শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন। ফলে তাকে নিয়ে জোর চর্চা চলছে অন্তর্জালে। একটি অংশ যেমন প্রশংসা করছেন, অন্য অংশটি কটাক্ষ করে মন্তব্য করছেন। এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন রোজা আহমেদ। তার পোশাক নিয়ে নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করলেও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি তিনি। বরং এরপর আরো ৬টি পোস্ট দিয়েছেন রোজা।  

জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে ২০১৭ সালে। ২০১৯ সালের ডিসেম্বরে মিথিলা ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও একা ছিলেন তাহসান। গত বছরের ৫ জানুয়ারি মেকওভার শিল্পী রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

সমালোচনার মুখে তাহসান পত্নী রোজা

B
BN DESK | 06 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার