Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সময়ের সঙ্গে দুনীর্তির ধরণ পরিবর্তন হচ্ছে: দুদক চেয়ারম্যান

BN DESK
10 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট

সময়ের সাথে দুর্নীতির ধরণ পরিবর্তন হচ্ছে মন্তব্য করে শুনানিতে প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. আবদুল মোমেন বলেন, ‘যতই দিন যাচ্ছে, ততই দুনীর্তি বাড়ছে। দুনীর্তির ধরণ চেঞ্জ হচ্ছে। মানুষ পারাপার করেও টাকা আদায় করা যায়, দুর্নীতি করা যায়। 

রোববার (২৬ অক্টোবর) যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণশুনানির সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, স্বৈরাচারের দোসর ও বিভিন্ন মামলার আসামি যশোরের রাজনৈতিক এলিটদের মাধ্যমে ভারতে পার হয়েছে এবং হচ্ছে। এতে রাষ্ট্রের প্রত্যাশা বিঘ্নিত হচ্ছে। এ ধরণের ঘটনা যাতে না ঘটে সেটা খেয়াল রাখতে হবে।

দুর্নীতির কারণেই বিগত সরকারের পতন হয়েছে উল্লেখ করে দুদকের চেয়ারম্যান বলেন, সামনে নির্বাচন, সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে নির্বাচন হবে। এজন্য সবার নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। দেশটাকে ভালো রাখতে সৎ প্রার্থীকে বাছাই করতে হবে।

তিনি আরও বলেন, আমরা যদি ১৫ বছরের ইতিহাস দেখি, সরকারের রন্ধ্রে রন্ধ্রে ছিলো দুনীর্তি। বিগত সরকারের এই অবস্থা হওয়ার পিছনে ছিলো দুর্নীতি। ফলে দুনীর্তিগ্রস্তকে বেছে নিবেন না। সেটিই হবে রাষ্ট্রের প্রতি সুবিচার। আশাকরি যশোর থেকেই এ যাত্রাটা শুরু হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

সময়ের সঙ্গে দুনীর্তির ধরণ পরিবর্তন হচ্ছে: দুদক চেয়ারম্যান

B
BN DESK | 27 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার