Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সরকারকে প্রাথমিক শিক্ষকদের নতুন আলটিমেটাম

BN DESK
30 November 2025, 12:01 PM পড়তে ১ মিনিট

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে তিন লাখ সহকারী শিক্ষকের লাগাতার কর্মবিরতি চলছে। গত ২৭ নভেম্বর থেকে তিন দফা দাবিতে এ কর্মসূচি পালন করছেন তারা। 

বার্ষিক পরীক্ষা সামনে রেখে এবার তারা নতুন আলটিমেটাম দিয়েছেন সরকারকে।

ঘোষণা অনুযায়ী আজ রোববারের (৩০ নভেম্বর) মধ্যে দাবি না মানা হলে সোমবার থেকে শুরু হতে যাওয়া প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা বর্জন করবেন।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। পরিষদের অন্যতম আহ্বায়ক মু. মাহবুবর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মাহবুবর রহমান গণমাধ্যমকে বলেন, আমরা লাগাতার কর্মবিরতি করছি। সারা দেশের সাড়ে ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ। বার্ষিক পরীক্ষা আসন্ন। তার আগে রোববার যদি সরকার আমাদের দাবি না মানে, তাহলে সোমবার থেকে শুরু হতে যাওয়া বার্ষিক পরীক্ষা বর্জন করবো আমরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, সারা দেশে বর্তমানে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে ৩ লাখ ৮৪ হাজারের বেশি শিক্ষক কর্মরত। তাদের মধ্যে বেশিরভাগই সহকারী শিক্ষক। প্রাথমিকের প্রধান শিক্ষকরা বর্তমানে দশম গ্রেডে উন্নীত হয়েছেন। সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতন-ভাতা পাচ্ছেন। তারা এ নিয়ে অসন্তুষ্ট। গ্রেড উন্নীতকরণের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে আসছেন তারা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

সরকারকে প্রাথমিক শিক্ষকদের নতুন আলটিমেটাম

B
BN DESK | 30 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার