Logo
ট্রেন্ডিং: গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার মরদেহ খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা ইনকিলাব মঞ্চের কর্মসূচি স্থগিত, খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার অনুরোধ বিএনপি কার্যালয়ে জামায়াত নেতারা, শোক বইতে স্বাক্ষর

সহকারী শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা

R
নিজস্ব প্রতিবেদক
11 November 2025, 04:00 AM পড়তে ১ মিনিট
সহকারী শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা

২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে যোগদানকারী সহকারী শিক্ষকদের গ্রেডেশন তালিকা প্রস্তুতের লক্ষ্যে তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ২ সেট হার্ডকপি অধিদপ্তরে পাঠানোর জন্য বলা হয়েছে। সব আঞ্চলিক উপপরিচালক কার্যালয়ের বিদ্যালয় ও পরিদর্শন শাখায় এ নির্দেশনা পাঠানো হয়েছে।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত ২০১৭, ২০১৮ ও ২০১৯ খ্রিস্টাব্দে যোগদানকারী সহকারী শিক্ষকদের গ্রেডেশন তালিকা প্রস্তুতির জন্য তথ্য পাঠাতে হবে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ২ সেট হার্ডকপি অধিদপ্তরে পাঠাতে। সব আঞ্চলিক উপপরিচালক কার্যালয়ের বিদ্যালয় ও পরিদর্শন শাখায় এ নির্দেশনা পাঠানো হয়েছে।

যেসব তথ্য পাঠাতে হবে

ব্যক্তিগত আবেদনের কপি। চাকরির ধারাবাহিক বিবরণ। সব শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি। চাকরি স্থায়ীকরণের আদেশের কপি (যদি থাকে) সত্যায়িত ফটোকপি। চাকরিতে প্রথম নিয়োগপত্র ও যোগদানপত্রের সত্যায়িত ফটোকপি। বিভাগীয়, ফৌজদারি মামলা, অডিট আপত্তি সংক্রান্ত প্রত্যয়নপত্র (প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত)। চাকরি সন্তোষজনক মর্মে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

সহকারী শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা

R
নিজস্ব প্রতিবেদক | 13 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার