Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সহজ ম্যাচ কঠিন করে জিতল পাকিস্তান

BN DESK
19 November 2025, 12:12 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস রিপোর্টারপাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়েও শেষ পর্যন্ত দুর্দান্ত জয় পেয়েছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে ত্রিদেশীয় সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিকেরা।

জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১৪৭ রান। পাওয়ার প্লেতে দুর্দান্ত শুরু করলেও (৫৯/০) একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। ওপেনার ব্রায়ান বেনেট ৪৯ রানে থামেন। অধিনায়ক সিকান্দার রাজা শেষ পর্যন্ত ২৪ বলে অপরাজিত ৩৪ রান করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন। পাকিস্তানের হয়ে মোহাম্মদ নওয়াজ নেন ২ উইকেট।

লক্ষ্য তাড়ায় পাকিস্তান শুরুতেই ২৭ রানে হারায় ৩ উইকেট শূন্য রানে ফেরেন বাবর আজম, ১ রান করে আউট অধিনায়ক সালমান আলি আগা। পরে আউট হন সাইম আয়ূবও। তবে ফাখার জামান ও উসমান খান ধরে ফেলেন দলের হাল। দুজন মিলে গড়েন মূল্যবান ৬৪ রানের জুটি। ৪৪ রান করে আউট হন ফাখার।

শেষ দিকে উসমান খান (৩৭*) ও মোহাম্মদ নওয়াজ (২১*) ঠান্ডা মাথায় কাজ সারেন। ৪ বল হাতে রেখেই ৫ উইকেটে লক্ষ্য ছুঁয়ে ফেলে পাকিস্তান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

সহজ ম্যাচ কঠিন করে জিতল পাকিস্তান

B
BN DESK | 19 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার