Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সাকিবের লড়াইয়ের পরও শিরোপা হাতছাড়া এমআই এমিরেটসের

BN DESK
05 January 2026, 01:50 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেও দলকে জেতাতে পারলেন না বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। দুবাইয়ে আইএল টি-টোয়েন্টির ফাইনালে সাকিবের এমআই এমিরেটসকে ৪৬ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে স্যাম কারানের ডেজার্ট ভাইপার্স।

টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৮২ রান তুলেছিল ভাইপার্স। অধিনায়ক স্যাম কারান ৫১ বলে ৮ বাউন্ডারি আর ২ ছক্কায় খেলেন হার না মানা ৭৪ রানের ইনিংস। ম্যাক্স হোল্ডেন ৩২ বলে ৪১, ড্যান লরেন্স ১৫ বলে ২৩ আর ফখর জামান ১৫ বলে করেন ২০ রান।

জবাবে ৫৪ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে এমিরেটস। পঞ্চম উইকেটে ৪৫ বলে ৬০ রানের জুটি গড়েন সাকিব আর কাইরন পোলার্ড। তবে ২৭ বলে ৩ বাউন্ডারিতে সাকিব ৩৬ করে আউট হওয়ার পর সব প্রতিরোধ ভেঙে পড়ে এমিরেটসের। পোলার্ড করেন ২৮ বলে ২৮। ১৮.৩ ওভারে ১৩৬ রানে অলআউট হয় এমিরেটস। তবে বল হাতে ১ ওভারে ১০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সাকিব। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

সাকিবের লড়াইয়ের পরও শিরোপা হাতছাড়া এমআই এমিরেটসের

B
BN DESK | 05 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার