Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরের বিরুদ্ধে দুদকের মামলা

BN DESK
07 November 2025, 01:00 PM পড়তে ১ মিনিট

দুই কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩২৪ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২৪ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে মামলার অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৭ অক্টোবর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি বলেন, আসামি সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীর জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ দুই কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩২৪ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখা এবং ছয়টি ব্যাংকের ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের নামে থাকা আটটি ব্যাংক হিসাবে ১২ কোটি ৮৯ লাখ এক হাজার ১৪৪ টাকা জমা ও ১২ কোটি ৭০ হাজার ৫০৯ টাকা উত্তোলনসহ সর্বমোট ২৪ কোটি ৮৯ লাখ ৭১ হাজার ৬৫৩ টাকার সন্দেজনক লেনদেন করার অপরাধ ঘটেছে।  

এজন্য তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় একটি মামলা দায়ের করার অনুমোদন দিয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরের বিরুদ্ধে দুদকের মামলা

B
BN DESK | 07 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার